সংবাদ শিরোনাম

নবাবগঞ্জের বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জের সুনামধন্য বিদ্যাপীঠ বাহ্রা আব্দুল হালিম মেম্বার কিন্ডারগার্টেনের ২৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। 

আজ বুধবার (২১ জানুয়ারি) উপজেলার বাহ্রা ইউনিয়নের কোমরগঞ্জ মাঠে এ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের সতাপতি মো. সিরাজ মিয়া এতে সভাপতিত্ব করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিকেবি স্কুল এন্ড কলেজের সভাপতি ও হায়দার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. মিরাজ উদ্দিন হায়দার আরজু।

ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের প্রভাষক শিপন মিয়া।

প্রধান বক্তা ছিলেন বাহ্রা ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাদশা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. নজরুল ইসলাম,  নূর ফুডস এন্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুর রহমান খান মাসুম, বাহ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মাসুদ, মুক্তি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান তুষার, ফ্রান্স প্রবাসী মো. সালাহউদ্দিন, সৌদি প্রবাসী মনিরুল হোসেন মনির, লায়ন এ্যাড. কামরুল হাসান জাকির, সমাজকর্মী মো. ফরহাদ। 

শিক্ষানুরাগী মো. রাকিব হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মাষ্টার, আব্দুল মালেক মাষ্টার, শিক্ষানুরাগী কাসেম মোল্লা,  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোখসানা বেগম, সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন