নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
নিউজ পোর্টাল 'ভয়েস এশিয়ান ডট নিউজ' এর আয়োজনে ৮শ' টাকায় রোজার বাজার পেল ঢাকার নবাবগঞ্জের ৬০টি নিম্নআয়ের পরিবার।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে উপজেলার পানালিয়া এলাকার একটি বাড়ি থেকে এসব সামগ্রী দেয়া হয়।
৮শ'
টাকার বাজারে ছিলো- ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১কেজি ছোলা, ১ কেজি
খেসারী ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি বেসন, আড়াইশ গ্রাম ট্যাং, আধা কেজি নাগাল
খেজুর।
বাংলাদেশ
টেলিভিশনের প্রোগ্রাম প্ল্যানার ও 'ভয়েস এশিয়ান ডট নিউজ' এর এডিটর
ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল এর ব্যবস্থা করেন। তিনি বলেন, রোজার বাজার সবসময়
চওড়া থাকে। নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতা থাকে না। ঐসব পরিবারের কষ্ট
লাঘবে প্রতি বছর এ আয়োজন করে থাকি।
স্থানীয়
রিক্সা চালক জাহাঙ্গীর আলম জানান, মোশাররফ ভাই সারা বছরই আমাদের নানান
ভাবে সহায়তা করেন। রোজার আগে এ বাজার পেয়ে খুব উপকার হলো। মালামাল গুলোও
খুব ভালো মানের। অন্তত ৫শত টাকা সাশ্রয় হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন