সংবাদ শিরোনাম

শামা ওবায়েদ ইসলাম রিংকু মন্ত্রী পরিষদের সদস্য; নগরকান্দা ও সালথায় আনন্দ মিছিল



নগরকান্দা ( ফরিদপুর)  প্রতিনিধি,

ফরিদপুর ২ - ( নগরকান্দা ও সালথা) আসনে সংসদ সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ ও মাননীয় মন্ত্রী পরিষদের সদস্য করায় নগরকান্দা ও সালথায় সর্বস্তরের জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মিষ্টি বিতরণ করতে দেখাগেছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকাতে সংসদ সদস্য ও বিকালে মন্ত্রী পরিষদের সদস্য (পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী) হিসেবে শপথ গ্রহন করেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

এই খবর নগরকান্দা ও সালথায় পৌঁছালে দুই উপজেলাসহ ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করা হয়।

দেশের বরেণ্য রাজনীতিবীদ, বিএনপির সাবেক মহাসচিব, তিনবারের মন্ত্রী মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কন্যা হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাছাড়া শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। 

বিএনপির দূর্দিনে তিনি দক্ষিণ বঙ্গে দলের জন্য রেখে ছিলেন অগ্রণী ভূমিকা। তারই ফসল আজকের এই মন্ত্রী পরিষদের সদস্য। আওয়ামীলীগের আমলে ১৭ টিকে বছর শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা ও সালথার অবহেলিত জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রেখেছেন সার্বক্ষনিক। তাদেরকে করেছেন সব ধরনের সহযোগিতা। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ মন্ত্রী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কর দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটনসহ আরো অনেকে।

Post a Comment

নবীনতর পূর্বতন