নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
রিক্সা প্রতীকের জয় মাত্র সময়ের ব্যাপার। জয়ের ব্যাপারে যদি কেউ বাধা সৃষ্টি করতে আসে তাদেরকে উপযুক্ত মাধ্যম দিয়ে হলেও রিক্সার জয় নিশ্চিত করবো।
কতগুলো বলেছে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুর হক।
তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে নগরকান্দার ঐতিহ্যবাহী মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে নির্বাচনী বিশাল এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, রিক্সা এদেশের অবহেলিত জনগোষ্ঠীর শেষ সম্বল, যখন কোন কাজ কর্ম থাকে না, মানসিক বিপদগ্রস্ত হয়ে পরেন তখন শেষ সম্বল হিসেবে রিক্সাকেই খুঁজে নেওয়া হয় এদেশের সাধারণ জনগণ।
এই মাঠ আমাদের জনসভার জন্য বরাদ্দ দেওয়া হয়নি, কিন্ত এই মাঠ পেতে আমাকেই ব্যবস্থা নিতে হয়েছে। তাই প্রশাসনের লোকদেরকে বলছি আপনারা নিরপেক্ষ থাকুন, বাকিটা আমরাই বুজে নিতে পারবো ইনশাআল্লাহ।
রিক্সা প্রতীক ও তার শরীক দল সংসদে গেলে দেশ শাসনের নামে জনগণের সাথে শোষণ করবে না। নারীদের প্রতি সর্বোচ্চ সন্মান দেখানো হবে। এবারের নির্বাচন এক ঐতিহাসিক নির্বাচন, এবারের নির্বাচনে দুটি ব্যালোট থাকবে আর এতে আপনার রিক্সা ও হ্যাঁ ভোট প্রদান করবেন। তিনি আরো বলেন, বাংলার মাটিতে আর কোন নতুন ফ্যাসিবাদের জন্ম হোক সেটা চাইনা। এ মাটিতে কেউ আরও দুঃশাসন দেখাবেন না, আমরা যদি ফিরে দাঁড়াই তাহলে পালানোর জায়গাও পাবেন না।
১১ দলীয় শরীক দলের ফরিদপুর-২ (নগরকান্দা- সালথা) আসনের রিক্সা প্রতীকের সংসদ নির্বাচনের পদ প্রার্থী আল্লামা আকরাম আলী (ধলা হুজুর) এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ড. মাওলানা আমিনুর রহমান মাদানী, মাওলানা বদর উদ্দিন,
মাওলানা আহমদ হোসাইন, ডক্টর বায়জিদ হোসেন সাহেদ, প্রফেসর মিজানুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, সাইফ হাসান খান শাকিব, মাওলানা সোহরাব হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, মুফতি মজিবুর রহমান, আহাসান উল্লাহ কাসেমী, মুফতি হেলাল উদ্দিন কাসেমী, মাওলানা জুনায়েদ আহমেদ ফরিদী, মুফতি ইমরান হোসেন প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন