দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
আজ সোমবার (২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রশুনিয়া বাজার থেকে গণসংযোগ শুরু হয়। এরপর চোরমর্দ্দন, দানিয়াপাড়া, পূর্ব রশুনিয়া, পশ্চিম রশুনিয়া,কোলাসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনব্যাপী এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বকুলতলা সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন তিনি।
পথসভায় শেখ মো. আব্দুল্লাহ বলেন, দেশ আজ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। ধানের শীষই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে। তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে শ্লোগান দেন এবং ভোট প্রার্থনা করেন। অনেক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।
উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সহ-সভাপতি মোতাহার হাসেন, সহ-সভাপতি শফিুকুল ইসলাম বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেরা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,
মুন্সীগঞ্জ জেলা যুবদল আহ্বায়ক সদস্য মো. আমজাদ হোসেন, মো. দেলোয়ার হোসেন দুলাল মেম্বার, সেন্টু মেম্বার, মো. ওয়াশিম, সিরাজদিখান নারীদলের সভানেত্রী শিক্ষক মাহমুদা আক্তার দিশা, বিক্রমপুর কে,বি ডিগ্রী কলেজের ছাত্রদল সভাপতি অনন্যা রহমান অর্পা, এ আর মানিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন