প্রিয় সংবাদ ডেস্ক.
ঢাকার
সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় সেনাবাহিনীর
একটি টহল দল ২ ফেব্রুয়ারি (সোমবার) রাত তিনটায় সন্দেহজনক গতিবিধির দেখে
দুই,জন ব্যক্তিকে ব্যগ তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা এবং দেশি ও বিদেশি
মদ উদ্ধার করা হয়ছে ।
অভিযানে
আনুমানিক ২০ লিটার বিদেশি মদ ও দেশীয় মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি
ইয়াবা টেবলেট এবং সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এছাড়া মাদক কারবারিদের ব্যবহারিত ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারিদের নামে সাভার কেরানীগঞ্জ ও আশুলিয়া থানার পর্ণগ্রাফি ও মাদক সহ একাধিক মামলা আছে।
উদ্ধারকৃত
মাদক সহ আসামিদের আজ (সোমবার) সকাল ১০ টায় সাভার থানা পুলিশের কাছে
হস্তান্তর করা হয়েছে। এব্যপারে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা
হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন