লতা মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.
মুন্সীগঞ্জ সিরাজদিখান দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবীর দাস (৪৫) নামে এক পল্লী বিদ্যুতের কর্মকর্তা নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের অপর তিন আরোহী গুরুতর হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতার ও মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে সিরাজদিখান খারশুল-গোয়ালখালী সড়কের মরিচা সুফিয়া এলপিজি ফিলিংস্টেশনে সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামা শ্বশুর শিক্ষক প্রকাশ সরকার জানান, কর্মস্থল থেকে কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে নিজের মোটরসাইকেলে সিরাজদিখান পাথরঘাটা বাসায় যাচ্ছিলেন এক মোটর সাইকেলে তিনজন। মরিচা সুফিয়া এলপিজি ফিলিংস্টেশনে এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বরিশাল সদর থানার জিতেন লাল দাসের ছেলে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিরাজদিখান পাথার ঘাটা বিদ্যুৎ উপকেন্দ্রের ইনচার্জ প্রবীর দাসের মৃত্যু হয়।
অন্য মোটরসাইকেলে থাকা ঢাকা নবাবগঞ্জ উপজেলার ভাংঙ্গাভিটা এলাকার সন্তোষ মন্ডল (৪৫), মহাদেব (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতার ও মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন