সংবাদ শিরোনাম

নগরকান্দা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকাল ৫টায় নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, উপজেলা প্রকৌশলী রেজোয়ান খান নাফিজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, 

শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি শামচুল হুদা হুদু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ,

 প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি মাহাবুব আহাদ, বোরহান আনিচ, সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ-সভাপতি এহসানুল হক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্যা, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, 

ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, সাংবাদিক শফিকুল খান জনি, মিজানুর রহমান মিজান, নিজাম নকিব, সাইফুল ইসলাম সাইফ, মনিরুজ্জামান মোল্লা তুহীন, হাবিবুর রহমান পান্নু,  আরিফুজ্জামান হিমোন, শহিদুল ইসলাম শহীদ,  নাসির হোসেন প্রমুখ। 

ইফতার পূর্বমুহুর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা মডেল মসজিদের পেশ ইমামা মাওলানা খালিদ হোসেন।

Post a Comment

নবীনতর পূর্বতন