নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে পেরেছি। কারণ আমরা যে কথা জনগণকে দিই, সে কথা রাখার চেষ্টা করি।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা ব্রিজ পর্যন্ত খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচিতে কোনো দল-মত দেখা হবে না। খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসন আমলে যেভাবে দেশকে খাদ্যশস্যে পরিপূর্ণ করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আমরা বাংলাদেশকে আবার খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আবু জাহের প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন