সংবাদ শিরোনাম

দোহারে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার



দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলায় ধানক্ষেত থেকে রাজু (২৮) নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরপুরুলিয়া এলাকার একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আল-মামুন এ তথ্য জানান। 

নিহত রাজু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা খালপার এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।

এসআই শামীম নিহতের ভাইয়ের বরাত দিয়ে জানান, তার ভাই মৈনট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসের চালকের সহকারি ছিলেন। সে সুবাদে ভাইয়ের সঙ্গে সে প্রায়ই মৈনটঘাটে এসে একা একা ঘুরে বেড়াতো। শনিবার রাত থেকেই রাজু নিখোঁজ ছিলেন। রবিবার বিকেলে ধানক্ষেতে লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রাজু মানসিক ভারসম্যহীন ও মৃগি রোগে আক্রান্ত ছিলেন বলে জানান তিনি।

নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। নিহতের স্বজনদের সিদ্ধান্ত অনুযায়ী উর্ধোতন কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন