সংবাদ শিরোনাম

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন সৈরাচার বিরোধী আন্দোলনে শহীদের পরিবার

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

সৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলমের পরিবারকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় উপজেলার বক্সনগর ইউনিয়নের বড় বক্সনগর গ্রামের নিজ বাড়িতে গিয়ে এ উপহার তুলে দেয়া হয়। 

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব খানের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি তপন মোল্লা এ উপহার তুলে দেন।

২০১৩ সালে সৈরাচার বিরোধী আন্দোলনের মিছিল করার সময়ে নবাবগঞ্জের বাগমারা বাজার এলাকায় মারা যান তিনি।

শহীদ মোহাম্মদ আলমের স্ত্রী, নবাবগঞ্জ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহীনূর আলম এ উপহার গ্রহন করেন। এসময় শহীদের দুই ছেলে  আশিক আহমেদ ও আজমান আহমেদ আপন মায়ের সাথে ছিলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ সালাম,  মো. সবুজ, মো. হাবিব, ছাত্রদলের তৌহিদ বেপারী প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন