নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে নারীর ক্ষমতায়নে গ্রাম ভিত্তিক উন্নয়নমুলক সেচ্ছাসেবী সংগঠন 'ইয়ারা' এর উদ্যোগে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধের ১৬ দিনের কার্যক্রমের অংশ শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুল ও কলেজ সভা কক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
ইয়ারার প্রতিষ্ঠাতা সভাপতি সায়মা রহমান তুলি'র পরিকল্পনায় এই অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা বিষয়ক সচেতনতা ও নারী হিসেবে কি করণীয়, কিভাবে আইনী সহায়তা নিবে এ সম্পর্কে বিস্তারিত জানান, ইয়ারা টীমের উদ্যোক্তা ও প্রশিক্ষক আরিন খান।
নারীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে করণীয় সে সম্পর্কে আলোচনা করেন রুদ্র রায় অপুর্ব।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষিকা সুবর্না রানী সরকার জানান, ক্যারিয়ার গড়তে তাকে কতটা সহিংসতার শিকার হতে হয়েছে।
ইয়ারার প্রতিষ্ঠাতা সায়মা রহমান তুলি জানান, নারী কেবল পুরুষ দ্বারা নয় নারীর দ্বারাও সহিংসতার শিকার হয়। অবলীলায় ডিজিটাল প্লাটফর্মে এবং বাস্তবে টিজিং এর শিকার হবার কারনে মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে নারীর। ভীতির কারনে বদলে যায় স্বাভাবিক জীবন শিক্ষা ও ক্যারিয়ার। ইয়ারা টীম বিশ্বাস করে নারীর প্রয়োজন আত্মবিশ্বাস ও সাহস।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অংগনা পাল। সভাপতিত্ব করেন নাফার সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিউর রহমান তোতা। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারী, স্থানীয় গুনীজন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন