সংবাদ শিরোনাম

নগরকান্দায় ‌অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের



নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. রুবেল চৌধুরী ‌(৩৫) নামের ‌এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার ‌ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার তালমা ইউনিয়নের ঝাউডাঙ্গী গ্রামের মৃত ইদ্রিস চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মাশাউজান এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক পার হওয়ার সময় রুবেলকে অজ্ঞাতনামা একটি গাড়ি ধাক্কায় দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করীম বলেন, ‘দুর্ঘটনায় নিহত রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


Post a Comment

নবীনতর পূর্বতন