নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ আসন বিএনপির মনোনীত এমপি প্রার্থী জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর হাতকে শক্তিশালী করতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন বিএনপির ৭,৮,৯নং ওয়ার্ড এর নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় ফুলসুতি ইউনিয়ন বিএনপির আয়োজনে ফুলসুতি বাজারে ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারা মোল্লা, সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুবদল নেতা হেলাল উদ্দিন হেলাল, জাসাস এর সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন চোকদার, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, তাতীদল নেতা বাবুল মাস্টার, বিএনপি নেতা মমরেজ সহ ফুলসুতি ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী।


একটি মন্তব্য পোস্ট করুন