ফরিদপুর প্রতিনিধি.
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফরিদপুরের নগরকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দার সরকারি এম এন একাডেমি মাঠে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ মাহফিল সঞ্চালনা করেন।
বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি সৈয়দ শাহিনুজ্জামান শাহিন,
সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ-সভাপতি আলমগীর হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদাদীন হেলাল, সাইফুল ইসলাম সাইফ, ইকবাল হোসেন, যুবদল নেতা বাবু, রাজু, মোরাদ তালুকদার, ছাত্রদল নেতা লিখন, সুজন, বাবু আরমান প্রমুখ।
দোয়া পূর্ব আলোচনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়। আজকে তিনি জাতীয় এক
ঐক্যের প্রতীক হিসেবে সকল দলের কাছে শ্রদ্ধেয় ও সম্মানের জায়গায় স্থান করে নিয়েছেন। তিনি ১৭ কোটি মানুষের মানুষের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের অভিভাবক। আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমরা কায়মনোবাক্যে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি।

একটি মন্তব্য পোস্ট করুন