সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ফ্রি হেলথ ক্যাম্পেইনে মেডিসিন ও গাইনী রোগের প্রায় ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জামায়াতে ইসলামী বলধারা ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ মাঠে ফ্রী হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিংগাইর থানার ভারপ্রাপ্ত আমির হাফেজ মুফতি ওয়ালিউল্লাহ বিন সিরাজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


একটি মন্তব্য পোস্ট করুন