দোহার (ঢাকা) প্রতিনিধি.
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঢাকার দোহার উপজেলার হিন্দু সম্প্রদায়ের আয়োজনে প্রার্থনা অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জয়পাড়া গোলাবাড়ি হরিসভা মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আবু আশফাক। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন আশা চক্রবর্তী।
এ্যাডভোকেট রনজিৎ সাহার সভাপতিত্বে ও দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিকাশ সরকার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি খেলারাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক কমল চন্দ্র পাল, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন রাজবংশি, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ ঘোষ, উপজেলা হিন্দু মহজোটের সভাপতি মিহির কুমার দাস, সাধারণ সম্পদক চন্দন মোদক, নবাবগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায় প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন