সংবাদ শিরোনাম

নবাবগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা




নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কলাকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা নেয়া হয়। 

উপজেলার ১০টি কিন্ডারগার্টেনের ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ১০০ নম্বরের পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেয়া হয়। 

নবাবগঞ্জ কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. জহিরুল ইসলাম জানান, প্রতি বছরের মতো এবারও পরীক্ষার্থীদের মধ্যে থেকে ৮ জনকে ট্যালেন্টপুলে ও ১২জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। 

Post a Comment

নবীনতর পূর্বতন