নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা তালমা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়াডের উদ্যোগে কে এম ওবায়দুর রহমান এর মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বিকাল ৫টায় শাকপালদিয়া মাদ্রাসা মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ মুন্সির সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলমগীর হোসেন বকুল মাতুব্বর,
ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মওলানা লিয়াকত আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন