নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জের মহব্বতপুর এলাকায় কৃষি জমির মাটিকাটায় চার মাটি করবারীর ৩ লাখ টাকা জরিমানা ও একজনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার (১৬ মার্চ) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।
জরিমানাপ্রাপ্ত মাটির কারবারীরা হলো- কাজী সামছুদ্দিন (৪৯) নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা, সোহেল (৩৫) পঞ্চাশ হাজার টাকা, বিল্লাল হোসেন (৫৫) পঞ্চাশ হাজার টাকা, মোশারফ হোসেন (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একই অপরাধে মো. হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মাটিখেকোদের হুশিয়ার করে জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

একটি মন্তব্য পোস্ট করুন