সংবাদ শিরোনাম

সিরাজদিখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


দেবব্রত দাস দেবু, সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি.

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সিরাজদিখানে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা  প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রত্যুষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান টংগীবাড়ি সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, 

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন