মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিনের শুরুতে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহাবুব আলী মিয়া, আশ্রাফ আলী মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক লিয়াকত আলীসহ উপজেলার মুক্তিযোদ্ধারা।
এরপর সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সম্পন্ন করা হয়।
দিনব্যাপী কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন