দোহার ও নবাবগঞ্জ (ঢাকা). প্রতিনিধি
ঢাকার দোহার ও নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভারগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিনের সূচনালগ্নে দুই উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশাসনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পতাকা উত্তোলন ও শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল। তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। তাই মুক্তিযোদ্ধাদের সব সময় সম্মান করতে হবে।
তিনি আরো বলেন, অপরাধিদের কোন দল নেই, অপরাধিরা নিজেদের স্বার্থে বিভিন্ন দলের নাম ব্যবহার করেন। দোহার-নবাবগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঠাঁই নেই। প্রশাসনকে বলবো, অপরাধি যে দলেরই হোক তাকে আইনের আওত্বায় আনুন। যদি আমাদের দলেও হয় তাকে আইনের আওত্বায় আনতে হবে, তার শাস্তি হবে দ্বিগুন।
এসময় তিনি দোহার ও নবাবগঞ্জের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পরে পাইলট মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাংসদ।
একইদিন দোহারের নানা আনুষ্ঠানিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
এরআগে বৃহস্পতিবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথেই জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা স্তম্ভে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, সমাজসেবা কর্মকর্তা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য বিভাগ, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব, নবাবগঞ্জ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ বেদিতে সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন