সংবাদ শিরোনাম

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার চাঞ্চল্যকর রাফি হত্যার মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা মিজানুর রহমান (শাহিন) কে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পিবিআাই। তিনি এ মামলার অন্যতম আসামী বলে পিবিআই সূত্র জানায়।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জার্মান যাওয়ার চেষ্টা করছিলেন।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (শাহিন) উপজেলার শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে। দুপুরে ঢাকার আদালতে নেয়া হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন বিপিএম তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ২০ মে রাফিকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনার এজাহার নামীয় আসামী শহিদ, টিটু, হুকুম আলী, আলামিন গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন। বাতেন নামের এক আসামী পলাতক আছেন। গ্রেপ্তারকৃত আসামী আলামিনের স্বীকারোক্তিতে মিজানুর রহমান (শাহিন)-এর মুঠোফোনের নির্দেশনায় এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।

পুলিশ পরিদর্শক মো. জামাল উদ্দিন বিপিএম তথ্য নিশ্চিত করে জানান, আসামী শাহিন দীর্ঘ ১১মাস যাবত পলাতক অবস্থায় ছিলো। আজ ভোরে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মান যাওয়ার চেষ্টা করছিল। আদালত আসামীকে জিজ্ঞাসাবাদে ১ দিনের সময় দিয়েছে। 

তিনি আরও জানান, আাসামীকে গ্রেপ্তারের পর  অধিকতর তদন্তের জন্য সংবাদ মাধ্যমে জানাতে দেরি হয়েছে। 

Post a Comment

নবীনতর পূর্বতন