ঢাকা জেলা প্রতিনিধি.
ঢাকার কেরানীগঞ্জ ১,০৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে ডিবি।
ডিবি সূত্র জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান-এর তত্ত্বাবধানে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তী, এসআই (নিরস্ত্র) মো. টিটুল হোসাইন ও এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মোট ৩টি চৌকস টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। বুধবার রাতের এ অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পানগাঁও এলাকা হতে মো. রানা (৩৫)-কে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
একই দিনে রাত সাড়ে ১১টায় নাজিরের বাগ এলাকা হতে ৯০ পিচ ইয়াবাসহ মো. বিপ্লব (৩৪), ৮০ পিচ ইয়াবাসহ মো. মোস্তাকিম (২৯), ২০ পিচ ইয়াবাসহ মো. জুয়েল (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বুধবার গভীর রাতে চুনকুটিয়া এলাকা হতে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আতিক খাঁ (২৬), ২০০ গ্রাম গাঁজা সহ মো. শাকিল (২৫) কে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যে সহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন